Reading has no end until you sit in the exam hall

Reading has no end until you sit in the exam hall
পড়ার কোনো শেষ নেই যতক্ষন না এক্সাম এ বসা হচ্ছে।

পড়তে গিয়ে যদি মনে করি এই প্রশ্নটা পড়লেই শেষ পড়া তাহলে হয়তো পড়াটা তাড়াতাড়ি শেষ হবে কিন্তু তারপরের অনেক পড়ারই জন্য এনার্জি পাওয়া যায় না।

পড়ার শেষ হয় না : পড়াটা ভালোবাসা এর মত। ভালোবাসা যেমন শেষ হয় না তেমনি পড়াটাও যতই পড়া যায় শেষ হয় না। ভালোবাসাকে যত কাছে নেওয়া যায় যত ভালোবাসা যায় ততই তার গভীরতা বাড়তে থাকে ঠিক তেমনি পড়াকে পড়ে শেষ করে ফেললেও শেষ হয় না। ভালোবাসাকে যদি একবার ভালোবাসি বলে রেখে দেওয়া হতো তাহলে সে ভালোবাসা ক্রমে মরিচা পড়ে দূরে চলে যেত। পড়াটাও তেমন একবার পড়ে কখনোই তা মনে রাখা সম্ভব নয় তাকে কাছে রাখতে বার বার পড়তে হয় যেমনটা ভালোবাসাকে বার বার ভালোবেসে কাছে রাখতে হয়।


Comments