Reading has no end until you sit in the exam hall

Reading has no end until you sit in the exam hall পড়ার কোনো শেষ নেই যতক্ষন না এক্সাম এ বসা হচ্ছে। পড়তে গিয়ে যদি মনে করি এই প্রশ্নটা পড়লেই শেষ পড়া তাহলে হয়তো পড়াটা তাড়াতাড়ি শেষ হবে কিন্তু তারপরের অনেক পড়ারই জন্য এনার্জি পাওয়া যায় না। পড়ার শেষ হয় না : পড়াটা ভালোবাসা এর মত। ভালোবাসা যেমন শেষ হয় না তেমনি পড়াটাও যতই পড়া যায় শেষ হয় না। ভালোবাসাকে যত কাছে নেওয়া যায় যত ভালোবাসা যায় ততই তার গভীরতা বাড়তে থাকে ঠিক তেমনি পড়াকে পড়ে শেষ করে ফেললেও শেষ হয় না। ভালোবাসাকে যদি একবার ভালোবাসি বলে রেখে দেওয়া হতো তাহলে সে ভালোবাসা ক্রমে মরিচা পড়ে দূরে চলে যেত। পড়াটাও তেমন একবার পড়ে কখনোই তা মনে রাখা সম্ভব নয় তাকে কাছে রাখতে বার বার পড়তে হয় যেমনটা ভালোবাসাকে বার বার ভালোবেসে কাছে রাখতে হয়।

আামার কি কসুর?

 আামার কি কসুর?


- ‍আমি তো এসেছিলাম এক ছোট্ট আর শান্তির জীবন যাপন করবো বলে। আমার কি কসুর? তোমাদের বিবাদে কেন আমি পুড়বো? আমি না হয় আজ বুঝি না, তাও কি বুঝি না? তোমাদের বিবাদ তোমরা পুশিয়ে নিতে পারো না সেই ভাড় আমি কেন নিব? আমার কি কসুর?

বর্তমান সমাজে বিচ্ছেদ যেন কেউ কেটা। বিয়ে নাম টাও যেন কেমন ভয় ভয় সবার মনে। কেনই বা হবে না? আমাদের চোখের সামনেই তো বিল গেটস থেকে শুরু করে জাস্টিন ট্র্রুডো এর মত এত বছরের সম্পর্কগুলোও নিমিষে হলো বিনাশ।

কেন হয় এই বিচ্ছেদ? কি দরকার এই বিচ্ছেদ? বিচ্ছেদ ই যদি করবে তাহলে বিয়ে কেনো কর তোমরা? এতে কার ক্ষতি? তোমাদের তো কোন ক্ষতি নেই। তোমরা তো নিজেদেরে আলাদা করলেই বেচে যাও। কিন্তু ক্ষতিটা আমার করে যাও।
কি পরিচয় আমার? হয় পিতৃহীন নয় মাতৃহীন।
তোমাদের কিছু যায় আসে? ক্ষতিটা তো আমার করে যাও। কিসের স্বাধীনতা চাও তোমরা? যেই স্বাধীনতায় পরাধীন করো আমায়?
আমার কী কসুর?
আমি কি ক্ষতি করেছিলাম তোমাদের? বিচ্ছেদই যখন করবে, আমায় কেন জন্ম দিলে? আমার কি কসুর?


স্বাধীন দেশে সবাই তো স্বাধীনতা ই চাইবে। স্বামী স্ত্রীর পরিবারের অশান্তিই এই পরাধীনতার আনায়ন করে। কিন্তু নিজেদের স্বাধীনতায় স্বাধীন করতে বুঝে না পরাধীন করে সেই সোনা মুখ বাচ্চাগুলোর।

- আপনাদের বলি, বিচ্ছেদই সব না। সমাধান করুন। দুনিয়া ফুরোয় না। মনে রাখবেন যে কারণে আপনি আজ বিচ্ছেদ করছেন যদি আপনি নিজের স্বার্থ হাসিলের জন্য করে থাকেন? তাহলে আপনাকে এই নরকেই পুড়তে হবে। আবার মনে রাখবেন দুনিয়াতে কষ্ট থেকে পালায়ন করতে পারবেন না। কষ্ট সুখের আগমন ঘটায় ধৈর্য় ধরুন। বাচ্চাদের কথা একটু ভাবুন। বাচ্চাদের কি দোষ? আপনাদের বোঝা কেন বাচ্চাটি বইবে?
নিজেদের জীবন। নিজেদের সমাধান। সমাধান করে দেখুন জীবন সুন্দর।

Comments

Popular posts from this blog

Reading has no end until you sit in the exam hall